চাঁদপুর-২ আসনে ডা. মো. জালাল উদ্দিনের পক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্মের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. জালাল উদ্দিন জালালকে ধানের শীষ প্রতীকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে এক প্রচারণা করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মতলব উত্তর উপজেলার গাজীপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই।
আগামী নির্বাচনে চাঁদপুর-২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজহারুল হক মুকুল।
সভায় সভাপতিত্ব করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬, চাঁদপুর–২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির টিম লিডার ও চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মোল্লা। অন্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন মতলব উত্তর কৃষকদলের সাবেক সভাপতি ও ছেঙ্গারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আনিসুজ্জামান আনিস,
৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আক্কাস বাগ, যুবদল নেতা নূরজ্জামান মোল্লা, ফারুক বাগ, সায়েম, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি জামাল হোসেন, যুবদল নেতা সাইফুল ইসলাম বাদল, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চাঁদপুর-২ আসনের সমন্বয়ক রবিউল মোল্লা, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোকসেদ আলি, ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমিন রানা, যুবদল নেতা শাহজাহান, শাহ আলম, আলম হোসেন, ছাত্রদল নেতা সানি ও শাকিল প্রমুখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম এবং কলাকান্দা, মতলব উত্তর, চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আব্দুল হাকিম মিয়াজি। সভায় বক্তারা বলেন, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে গণসংযোগ, উঠান বৈঠক ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।
বিআলো/আমিনা



