• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে জনসভা 

     dailybangla 
    09th Feb 2026 9:12 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর : বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাননি, জনগণ তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছেন। জনগণ বিএনপিকে দেখেছে। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় এবং বিএনপি ক্ষমতায় যায় তাহলে তিনি ক্ষমতা ছাড়ার পথ বন্ধ করবেন না। শেখ হাসিনার মত মানুষ হত্যা করে বিএনপি ক্ষমতায় থাকবে না তা এদেশের মানুষ জানেন।

    সোমবার (৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    হাবিবুন নবী খান সোহেল আরো বলেন, যেদিন এই দেশের জনগণ বলবে আমরা তারেক রহমানের নেতৃত্ব পছন্দ করিনা সেদিন থেকে তিনি জনতার ক্ষমতা জনতার হাতে দিয়ে চলে আসবেন। তিনি ক্ষমতার দরজা বন্ধ করবেন না। তিনি বলেন, মানুষ জানে বিএনপি কারো গোলামী করে না।

    এই নেতা বলেন, ১৭ বছর চাঁদপুরবাসীর মনের আশা পূরণ হয়নি। যে চাঁদপুর ধানের শীষের ঘাঁটি। বহুদিন পর সে সুযোগ এসেছে। আমাদের নেতা তারেক রহমান ১৭ বছর যারা মাঠে ছিলো তাদের হাতেই ধানের শীষ তুলে দিয়েছেন। পরে তিনি চাঁদপুর-৩ আসনের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহবান জানান।

    জনসভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বক্তব্যে বলেন, চাঁদপুরকে আমরা মাদক দুর্নীতি মুক্ত করবো। বিশুদ্ধ পানির ব্যবস্থা করবো। আমরা সবাইকে নিয়ে চাঁদপুরের সকল সমস্যা সমাধান করবো।

    জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মূফতি সিরাজুল ইসলাম, জেলা গনফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরু মিয়াজী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী।

    জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ শফিউদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল হামিদ মাস্টার, বর্তমান সহ-সভাপতি মাহবুবুর আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান শাহীন, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম, পৌর বিএনপির সভাপতি আক্তার মাঝি,

    সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন, সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী প্রমুখ।

    অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728