• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড 

     dailybangla 
    10th Feb 2026 9:05 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

    তিনি বলেন, আজ মঙ্গলবার জনৈক এক ব্যক্তি এমভি দোয়েল পাখি-০১ লঞ্চে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে যাত্রা করেন। লঞ্চটি সকাল আনুমানিক ১০টায় চাঁদপুরের মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

    পরিস্থিতি অবনতি হলে তাৎক্ষণিকভাবে রোগীর ভাই কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা কামনা করেন।

    প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত হাইস্পিড বোটযোগে ঘটনাস্থলে পৌঁছে লঞ্চে অবস্থানরত অসুস্থ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে তাকে সিভিল অ্যাম্বুলেন্সযোগে চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

    লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, জনসেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত থাকবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728