• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ছায়ানটে হামলা ও অগ্নিসংযোগ: ৩৫০ জনের বিরুদ্ধে মামলা 

     dailybangla 
    21st Dec 2025 11:22 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলা সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিকে আসামি করা হয়েছে।

    ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম রোববার মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০ ডিসেম্বর রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

    ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একদল দুর্বৃত্ত ছায়ানট প্রাঙ্গণে ঢুকে সিসি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা ভাঙচুর করে এবং বিভিন্ন কক্ষে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

    ঘটনার পর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী ছায়ানট পরিদর্শন করেন। তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728