• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জঙ্গলে ৫০ দিন জিম্মি থাকার পর টেকনাফের কিশোর উদ্ধার, আটক ৪ 

     dailybangla 
    14th Feb 2026 9:35 pm  |  অনলাইন সংস্করণ

    মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ঝিমংখালী এলাকার এক কিশোরকে সমুদ্রপথে ম্যালিশিয়া পাচারের উদ্দেশ্যে নিয়ে গিয়ে মায়ানমারের জঙ্গলে ৫০ দিন জিম্মি করে রেখেছিল পাচারকারীরা। বয়স কম হওয়ায় তাকে পুনরায় টেকনাফে ফেরত এনে পরিবারের কাছ থেকে মুক্তিপণ করে পাচারকারীরা।

    কিশোরের আত্মীয় স্বজন গোপনে আইনপ্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করিলে টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। সেই সাথে চার পাচারকারীকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ উপজেলা সদর ইউনিয়নের ১ নং দরগাপাড়া এলাকায় নুরুল ইসলামের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস। উদ্ধার হওয়া কিশোর জুবায়ের (১৭)। তিনি হোয়াক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মৃত ইমাম হোসনের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের দরগাছড়া এলাকার নুরুল ইসলাম (৫০) ও ছিদ্দিক আহাম্মদ (৫৪) উভয় পিতা মৃত কাদের আলী, একই এলাকার মৃত আব্দু সালামের ছেলে আব্দুল্লাহ (২৫), অন্যজন উখিয়া উপজেলার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পর (ব্লক এফ ১৭) আলী আকবরের ছেলে হামিদ উল্লাহ (১৯)।

    অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল দরগাহছড়া এলাকায় নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত জুবায়েরকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ অপহরণ ও মানবপাচারের সক্রিয় সদস্য।

    তারা দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন সংগ্রহ করে অবৈধপথে বিদেশ পাচারও মুক্তিপণ আদায় করে আসছিল। ভিকটম জুবায়েরকে প্রায় দুই মাস আগে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে সমুদ্রপথে নিয়ে গিয়ে মায়ানমারের জঙ্গলে ৫০ দিন আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়।

    পুলিশ আরও জানায়, ভিকটিমের পরিবার বিকাশের মাধ্যমে দাবিকৃত ৪০ হাজার টাকা পরিশোধ করলেও তাকে মুক্তি না দিয়ে আরও মোটা অংকের টাকা দাবি করে আসছিল এ চক্রটি। পরে পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক ও জব্দ করা হয়।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728