• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জবি শিক্ষার্থী খুন: বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত, একদিনের শোক ঘোষণা 

     dailybangla 
    20th Oct 2025 4:29 pm  |  অনলাইন সংস্করণ

    আবুবকর সম্পদ, জবি প্রতিনিধি: টিউশনি করাতে গিয়ে খুন হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসেনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় একদিনের শোক ঘোষণা এবং বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

    সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    উপাচার্য বলেন, “জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ২১ অক্টোবরকে শোকদিবস ঘোষণা করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে, শিক্ষক-শিক্ষার্থী সবাই কালো ব্যাজ ধারণ করবেন। আগামী ২২ অক্টোবর নির্ধারিত বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। পরে নতুন তারিখ জানানো হবে।”

    তিনি আরও জানান, “২১ ও ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের নিয়মিত ক্লাস চললেও নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত থাকবে।”

    উল্লেখ্য, গতকাল (রোববার) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জুবায়েদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (১৫ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728