• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জিআই স্বীকৃতি পেলো নেত্রকোণার বালিশ মিষ্টি 

     dailybangla 
    31st Jan 2026 11:06 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: নেত্রকোণার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি এবার দেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। প্রায় ১২০ বছরের ইতিহাসসমৃদ্ধ এই মিষ্টান্ন যুক্ত হলো দেশের ৫৮তম জিআই পণ্যের তালিকায়।

    নেত্রকোণাশহরের বারহাট্টা রোডে গয়ানাথ ঘোষ প্রায় এক শতাব্দী আগে প্রথম বালিশ মিষ্টি তৈরি করেন। ১৯৬৫ সালে ভারতে চলে যাওয়ার সময় তিনি দোকানের দায়িত্ব দিয়ে যান কর্মচারী নিখিল চন্দ্র মোদকের হাতে। পরবর্তীতে দোকানের নাম অপরিবর্তিত রেখে তিনি এই ঐতিহ্য ধরে রাখেন।

    ছোট বালিশের মতো আকৃতির কারণে এর নামকরণ করা হয় বালিশ মিষ্টি। স্বাদেও এটি আলাদা না পুরোপুরি সন্দেশ, না রসগোল্লা। বিশেষ প্রস্তুতপ্রণালী ও কারিগরি দক্ষতার কারণে একবার খেলে সহজেই আলাদা করা যায় এই মিষ্টিকে।

    দেশীয় গাভীর দুধের ছানা, চিনি ও ময়দা দিয়ে তৈরি এই মিষ্টি চিনির রসে ভেজানো হয় দীর্ঘ সময়। বিক্রির সময় এর ওপর ক্ষীর বা দুধের মালাই দেওয়া হয়। আকৃতি ও ওজনভেদে এর দাম ৩০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত।

    ২০২৩ সালে জেলা প্রশাসনের উদ্যোগে জিআই স্বীকৃতির আবেদন করা হয়। দীর্ঘ যাচাই শেষে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পেটেন্ট অধিদফতর বালিশ মিষ্টিকে জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত করে। এখন এটি শুধু মিষ্টি নয়, নেত্রকোণার সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728