• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জীবননগরে বাবু খানের নেতৃত্বে কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল 

     dailybangla 
    08th Feb 2026 11:11 pm  |  অনলাইন সংস্করণ

    ‘নারী ভোটাররা সব ভোট ওনাদের দিয়েছে’—এটা ভুয়া দাবি

    চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে চুয়াডাঙ্গা–২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী, বিজিএমইএ নেতা ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বিশাল গণমিছিল। রোববার বিকেলে আয়োজিত এই মিছিল এক কিলোমিটারজুড়ে বিস্তৃত হয়ে রাজপথকে জনস্রোতে পরিণত করে।

    বিকেল গড়ানোর আগেই জীবননগর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের ঢল নামে। ব্যানার, ফেস্টুন ও হাতে হাতে দলীয় প্রতীক নিয়ে নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নেন। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।

    মিছিলটি জীবননগর মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে জীবননগর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, “আমাদের সুশৃঙ্খল থাকতে হবে, আইন মেনে চলতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলে দলে গিয়ে ভোট দিতে হবে। আমি আমার ভোট দেব, অন্যরাও যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে—সে বিষয়ে আমরা সহযোগিতা করব।”

    তিনি আরও বলেন, “কেউ কেউ পরোক্ষভাবে হুমকি দেওয়ার চেষ্টা করছে—অমুক দলের লোক, অমুক ধর্মের লোক ভোট দিতে এলে দেখে নেওয়া হবে। আমাদের দায়িত্ব হবে নির্বাচনটাকে উৎসবমুখর করা। পরোক্ষ বা প্রত্যক্ষ কোনো হুমকি এলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।”

    ভোটের দিন কেন্দ্রের আশপাশে অবস্থান প্রসঙ্গে বাবু খান বলেন, “ভোট দেওয়া শেষে আমরা কেন্দ্রের পাশে আমাদের ক্যাম্পে অবস্থান করব। এই অবস্থান কোনো হাঙ্গামা বা মারামারির জন্য নয়; বরং নির্বাচনকে আরও উৎসবমুখর করার জন্য।”

    প্রধান প্রতিপক্ষ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামী বাংলাদেশ। তারা নির্বাচনী প্রচারণায় বলে বেড়াচ্ছে—নারী ভোটাররা নাকি সব ভোট ওনাদের দিয়ে দিয়েছে। এটা সম্পূর্ণ ভুয়া কথা। যদি নারীদের প্রতি সত্যিকারের সম্মান থাকত, নারীর ক্ষমতায়নে বিশ্বাস করতেন, তাহলে ৩০০ আসনের মধ্যে অন্তত একজন নারীকে মনোনয়ন দিতেন। কিন্তু তারা দেয়নি।”

    সমাবেশে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিক মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান, জীবননগর পৌরসভার সাবেক মেয়র আরশাফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি খোকন খান ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728