• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জেল আমাকে চিনিয়েছে আপন-পর: নুসরাত ফারিয়া 

     dailybangla 
    08th Feb 2026 10:10 am  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: জেলের অভিজ্ঞতা শুধু ভয় নয়, মানুষের প্রকৃত চেহারাও দেখিয়ে দেয়, সম্প্রতি এক পডকাস্টে এমনই ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

    ২০২৫ সালের মে মাসে থাইল্যান্ড যাওয়ার সময় হঠাৎ গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া। বিমানবন্দরের ইমিগ্রেশন থেকেই তাঁকে আটক করে পুলিশ। পরে জুলাই গণ-অভ্যুত্থানসংক্রান্ত একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাঁকে।

    কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে এক রাত কাটানোর পর জামিনে মুক্তি পান তিনি। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের এক পডকাস্টে সেই অভিজ্ঞতার কথা প্রথমবার প্রকাশ্যে আনেন ফারিয়া। তিনি জানান, মামলাটিকে তিনি গুরুত্ব দেননি, কারণ ঘটনার সময় তিনি কানাডায় ছিলেন।

    জেলে কাটানো সময়ের স্মৃতি বলতে গিয়ে অভিনেত্রী বলেন, অপরিচিত মানুষদের কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি সহানুভূতি পেয়েছেন। প্রায় ৪৮ ঘণ্টা না খেয়ে থাকার সময় অন্য বন্দিরাই তাঁকে খাবার খাইয়ে দিয়েছেন।

    এই ঘটনার পর ব্যক্তিগত জীবনেও বড় ধাক্কা খান ফারিয়া। তাঁর ভাষায়, জেল থেকে ফেরার পর যাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন, তিনি আর যোগাযোগ করেননি। বন্ধুরাও সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি সরিয়ে ফেলেন। তবে এই অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে, কে প্রকৃত আপন আর কে নয়।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728