• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জোরপূর্বক মালিকানা লিখে নেয়ার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা 

     dailybangla 
    01st Oct 2024 9:54 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি ফ্র্যাঞ্চাইজির মূল প্রতিষ্ঠানের মালিকানা জোরপূর্বক লিখে নেয়ার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে মামলা হয়েছে।

    সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবী থানায় যুক্তরাষ্ট্র প্রবাসী সারোয়ার গোলাম চৌধুরী মামলাটি করেন।

    পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম মামলার তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সারোয়ার গোলাম চৌধুরীর কাছ থেকে জোর করে লিখে নেয়ার অভিযোগে এ মামলাটি করা হয়। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার গোলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র সিলেট স্ট্রাইকার্সের সহ-মালিক সরওয়ার চৌধুরীর মাথায় রিভলবার ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

    এজাহারে বলা হয়েছে, মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র সিলেট স্ট্রাইকার্সের সহমালিক সরওয়ার চৌধুরীর মাথায় রিভলবার ঠেকিয়ে ছিলেন।

    মামলায় মাশরাফি ছাড়াও হেলাল বিন ইউসুফ শুভ্র, মো. ইমাম হাসান, কে এম রাসেল, বাবলুসহ ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তাসহ ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এতে এক নম্বর আসামি করা হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728