• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক 

     dailybangla 
    02nd Feb 2026 7:57 pm  |  অনলাইন সংস্করণ

    ঝালকাঠি প্রতিনিধি : আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ভুয়া আইনজীবীকে আটক করেছে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আদালত চত্বর থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মনজুরুল আলম। তিনি ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের বেরপাশা গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে।

    জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছিলেন। আদালতে মামলা পরিচালনা, জামিন করিয়ে দেওয়া ও আইনি সহায়তার আশ্বাস দিয়ে তিনি প্রতারণা করে আসছিলেন।

    সোমবার দুপুরে একজন ভুক্তভোগী নারী ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কাছে বিচার দিলে তাকে আটক করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কোনো বৈধ সনদ বা আইনজীবী হিসেবে নিবন্ধনের কাগজপত্র দেখাতে পারেননি। মাকসুদা বেগম নামে এক ভুক্তভোগী জানান, একটি চেক জালিয়াতি মামলার জন্য প্রতি হাজিরায় তিনি ৫ থেকে ৭ হাজার টাকা নিয়েছেন এ নিয়ে প্রায় দুই লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছেন।

    জেলা আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আটককৃত আইনবিষয়ক কোনো সনদ নেই। তিনি মাধ্যমিক পাস করেই আইনজীবী পরিচয় দিয়ে মামলা পরিচালনা করতেন। সমিতির সিদ্ধান্ত নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
    উল্লেখ্য, ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর (বলাই বাড়ি) এলাকায় একাধিক বিয়ে ও প্রতারণা করার অভিযোগে তাকে আটক করা হয়।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728