• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামে মামুন সভাপতি, শামীম সম্পাদক 

     dailybangla 
    19th Oct 2025 7:23 pm  |  অনলাইন সংস্করণ

    সাহিত্য সম্পাদক গ্লোবাল টিভি ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রুমি

    টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নতুন দ্বিবার্ষিক কমিটি গঠিত হয়েছে। এতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি মো. মামুনুর রহমান সভাপতি এবং যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট শামীম আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    শনিবার রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের শাহীন স্মৃতি পাঠাগার মিলনায়তনে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টেলিভিশন রিপোর্টার্স ফোরামের উপদেষ্টা কাজী জাকেরুল মওলা।

    সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন- সময় টিভির কাদির তালুকদার, বিজয় টিভির আবু জোবায়ের উজ্জ্বল, মোহনা টিভির মীর আনোয়ার হোসেন টুটুল ও এসএ টিভির আহমেদ রাসেল।

    যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন- চ্যানেল ২৪-এর মো. মাসুদ রানা, দীপ্ত টিভির সুমন খান বাবু ও দেশ টিভির অভিজিৎ ঘোষ।

    কোষাধ্যক্ষ হিসেবে আছেন জিটিভির মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক এটিএন নিউজের নওশাদ রানা সানভী, সাহিত্য সম্পাদক গ্লোবাল টিভির রুমি আক্তার পলি, ক্রীড়া সম্পাদক এখন টিভির কাউসার আহমেদ এবং দপ্তর ও প্রচার সম্পাদক নাগরিক টিভির আব্দুল্লাহ আল নোমান।

    চ্যানেল আই-এর মো. মুসলিম উদ্দিন আহমেদ, বাংলা টিভির মো. হাবিবুল্লাহ কামাল, একুশে টিভির কাজী তাজ উদ্দিন রিপন, ডিবিসি নিউজের সোহেল তালুকদার ও আনন্দ টিভির মেহেদি হাসান মৃদুল।

    সভায় উপস্থিত সদস্যরা নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728