• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ট্রাম্পের চাপ: যুদ্ধ শেষ করতে পুতিনের শর্ত মানার আহ্বান জেলেনস্কিকে 

     dailybangla 
    20th Oct 2025 6:47 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মেনে যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এক বৈঠকে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে। বৈঠকটি একাধিকবার চিৎকার-চেঁচামেচিতে রূপ নেয়। ওই বৈঠকে ট্রাম্প সতর্ক করে বলেন, ইউক্রেন যদি আপস না করে, তবে রাশিয়া দেশটিকে ‘ধ্বংস করে দেবে’।

    সূত্র জানায়, ট্রাম্প বৈঠকে বারবার পুতিনের বক্তব্যের উল্লেখ করেন এবং দোনবাস অঞ্চল মস্কোর কাছে সমর্পণ করার জন্য জেলেনস্কির ওপর চাপ প্রয়োগ করেন। ইউরোপীয় এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জেলেনস্কিকে বলেন- ‘পুতিন এটি যুদ্ধ নয়, বরং বিশেষ অভিযান হিসেবে দেখছেন। তুমি যুদ্ধ হারছো, আর পুতিন চাইলে তোমাদের নিশ্চিহ্ন করে দিতে পারে।’

    বৈঠকের এক পর্যায়ে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্র সরিয়ে রেখে বলেন, ‘এই রেড লাইন কোথায়, আমি জানি না- আমি কখনও সেখানে যাইনি।’ আলোচনার শেষ দিকে চলমান সংঘাত নিয়ে হতাশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728