• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ট্রাম্পের হুঁশিয়ারি: রাশিয়ার তেল না থামালে ভারতীয় পণ্যে নতুন শুল্ক 

     dailybangla 
    20th Oct 2025 1:05 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে সতর্কবার্তা দিয়েছেন- রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখলে ভারতের পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করা হবে। মোদি সরকার এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

    ট্রাম্প সম্প্রতি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করবে। ট্রাম্পের ভাষ্য, “তিনি আমাকে বলেছেন, ‘আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না’। কিন্তু যদি তারা তা অব্যাহত রাখে, তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে।”

    যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাশিয়ার ইউক্রেন যুদ্ধে অর্থায়ন হিসেবে কাজ করছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছে; চলতি বছরের আগস্টে এই হার ৫০ শতাংশে উন্নীত হয়েছে, যা টেক্সটাইল থেকে শুরু করে ওষুধ পর্যন্ত বিস্তৃত।

    ট্রাম্প বারবার বলেছেন, যদি ভারত রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যায়, তবে শুল্ক বাড়ানো হবে বা বজায় থাকবে। মোদি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728