• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ট্রেলারেই সাড়া ফেলল মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ 

     dailybangla 
    04th Feb 2026 6:24 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: বিশ্ব সংগীত ইতিহাসের অন্যতম কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে ঘিরে নির্মিত বায়োপিক ‘মাইকেল’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনার ঝড় উঠেছে। ট্রেলারের প্রতিটি মুহূর্তে ‘কিং অব পপ’-এর জীবনের নানা অধ্যায় নতুন করে আবিষ্কার করছেন ভক্তরা।

    রোববার (২ ফেব্রুয়ারি) রাতে লায়নসগেট মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘মাইকেল’-এর ট্রেলার। ২ মিনিট ১৭ সেকেন্ডের এই ভিডিও প্রকাশের ২৪ ঘণ্টা পেরোতেই ভিউ ছাড়িয়ে যায় ৫০ লাখ।

    এই বায়োপিকে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। ট্রেলারে জাফারের শরীরী ভাষা, পোশাক, নাচের ভঙ্গি ও অভিব্যক্তিতে ফুটে উঠেছে মাইকেলের ছায়া। ছোটবেলা থেকে তারকা হয়ে ওঠার পথচলা, সংগীত জগতে রাজত্ব করা এবং কোটি ভক্তের হৃদয় জয় করার গল্প ধরা পড়েছে অল্প সময়ের মধ্যেই।

    অ্যান্টোইন ফুকুয়া পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান। কেন্দ্রীয় চরিত্র ছাড়াও এতে অভিনয় করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, মাইলস টেলার ও কোলম্যান ডোমিঙ্গোসহ আরও অনেকে।

    উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ জুন লস অ্যাঞ্জেলেসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাইকেল জ্যাকসন। তাকে নিয়ে নির্মিত এই বায়োপিক আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728