• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ড. ইউনূসের সঙ্গে এনসিপি ও জামায়াতে নেতাদের বৈঠক বিকেলে 

     dailybangla 
    22nd Oct 2025 1:14 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করবেন। নির্বাচনের প্রস্তুতি ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

    আজ (২২ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় এনসিপির নেতারা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নেতৃত্ব দেবেন, আর যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন।

    এরপর বিকেল ৬টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করবেন। বৈঠকগুলো চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে।

    এর আগে ৩১ আগস্টও ড. ইউনূস এনসিপির সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া ও অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে বৈঠক করেছিলেন।

    গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, যেখানে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

    সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728