• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি 

     dailybangla 
    18th Oct 2025 11:28 pm  |  অনলাইন সংস্করণ

    এইচ আর হীরা, বরিশাল: আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

    শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। এর আগে সিইসি বরিশাল বিভাগ ও জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি বিষয়ক আলোচনা সভায় অংশ নেন।

    সিইসি বলেন, “নির্বাচন আগামী রমজানের আগেই অনুষ্ঠিত হবে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে। সে অনুযায়ী দুমাস আগে তফসিল দিতে হবে। তাই ডিসেম্বরের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।”

    তিনি আরও বলেন, “আগের মতো নির্বাচন এবার হবে না। এটি হবে সম্পূর্ণ ভিন্নধর্মী ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন।”

    ‘এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার’ সম্ভাবনা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার স্পষ্ট করে বলেন, “আমাদের বিদ্যমান আইন ও নীতিমালায় শাপলা প্রতীক নেই। তাই এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দের কোনো সুযোগ নেই।”

    আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ দল হিসেবে তারা বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে তাদের সমর্থকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”

    সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার।

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728