• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

     dailybangla 
    09th Feb 2026 10:08 pm  |  অনলাইন সংস্করণ

    চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, সহনশীলতা ও দলগত কাজের মানসিকতা গড়ে তোলে। তিনি পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

    ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এর অধ্যক্ষ মো. নূর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মো. শিবলী সাদিক, ড্যাফোডিল গ্রুপ, ডেপুটি ডিরেক্টর মো. জাফর ইকবাল। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728