• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বিআরটিসি বাসে আগুন 

     dailybangla 
    28th Oct 2025 4:56 pm  |  অনলাইন সংস্করণ

    এইচ আর হীরা, বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজা এলাকায় চলন্ত একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল থেকে খুলনাগামী বিআরটিসি বাসটি (রেজি. নং: ব্রাহ্মণবাড়িয়া-ব-১১-০০০৪) ইচলাদী টোল প্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ বাসের পেছন দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। যাত্রীরা চিৎকার শুরু করলে চালক দ্রুত গাড়ি থামান। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাসের পেছনের অংশে।

    বাসের চালক মো. শাহজালাল জানান, “যাত্রীরা ধোঁয়া দেখে চিৎকার দিলে আমি গাড়ি থামাই। তখন দেখি আগুনের কুণ্ডলি উঠছে। আল্লাহর রহমতে সবাই নিরাপদে নামতে পেরেছেন।” খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও কোনো প্রাণহানি ঘটেনি, তবে বাসটির উপরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান এবং উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, “আগুন নিয়ন্ত্রণে এসেছে, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।” অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়, যা প্রায় এক ঘণ্টা পর স্বাভাবিক হয়।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728