• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকা-৪ আসনে জামায়াত প্রার্থীর জয়, ব্যবধান ২,৯২০ ভোট 

     dailybangla 
    13th Feb 2026 12:32 pm  |  অনলাইন সংস্করণ

    সুমন চৌধুরী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৭৭ হাজার ৩৬৭ ভোট।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী তানভীর আহমেদ। ধানের শীষ প্রতীকে তিনি পান ৭৪ হাজার ৪৪৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ২ হাজার ৯২০।
    শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কার্যালয়ে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে পোস্টাল ভোটসহ মোট ১১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ৬৪ হাজার ৬২১ জন ভোটার। বাতিল ভোট পড়ে ২ হাজার ৫৫২টি। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৬২ হাজার ৬৯। ভোটের হার ছিল প্রায় ৪৫ শতাংশ।

    অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫১৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ফুটবল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৬৭ ভোট।

    ভোটগ্রহণের দিন কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল মাঝারি। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে দেখা যায়।
    বেসরকারি ফলাফলে জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728