• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকায় সম্ভাব্য অস্থিরতা: মার্কিন নাগরিকদের সতর্ক করল দূতাবাস 

     dailybangla 
    19th Dec 2025 5:43 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: রাজধানীতে বড় ধরনের জনসমাগম ও তীব্র যানজটের আশঙ্কার কথা জানিয়ে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, তরুণ রাজনৈতিক নেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

    সতর্কবার্তায় বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ওই এলাকা ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে অতিরিক্ত যানজট সৃষ্টি হতে পারে।

    মার্কিন দূতাবাস আরও উল্লেখ করে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে। তাই যুক্তরাষ্ট্রের নাগরিকদের যেকোনো ধরনের বিক্ষোভ ও বড় জনসমাবেশ এড়িয়ে চলার পাশাপাশি আশপাশে চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

    এর আগে, গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মারা যান শরীফ ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ ঢাকায় পৌঁছানোর পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

    উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় গত ২০ ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুলিটি তার মাথা ভেদ করে যাওয়ায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিন দিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও তার অবস্থার আর উন্নতি হয়নি।

    হাদির ওপর হামলার ঘটনায় ফয়সাল করিম মাসুদকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার সহযোগী আলমগীর শেখ মোটরসাইকেল চালক ছিলেন বলে জানা গেছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, তারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন।

    এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও র‍্যাব ১৪ জনকে আটক ও গ্রেপ্তার করেছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728