• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকাস্থ দাউদকান্দি উন্নয়ন ফোরামের আত্মপ্রকাশ, ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন 

     dailybangla 
    04th Feb 2026 8:43 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দাউদকান্দি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে গতিশীল করতে ঢাকায় বসবাসরত বিশিষ্ট পেশাজীবীদের উদ্যোগে গঠিত হলো “ঢাকাস্থ দাউদকান্দি উন্নয়ন ফোরাম”। রাজধানীর প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

    ঢাকায় বসবাসকারী দাউদকান্দি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সমন্বয়ে “ঢাকাস্থ দাউদকান্দি উন্নয়ন ফোরাম” নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গত ১ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে দাউদকান্দি উপজেলার বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় আহ্বায়ক প্রফেসর ড. নুরুল আমিনের সভাপতিত্বে দাউদকান্দির কৃতি সন্তান বিশিষ্ট ব্যাংকার, সাবেক সচিব, সাবেক জেলা জজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, ব্যবসায়ী, প্রবাসী, চিকিৎসক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সভায় দাউদকান্দির সার্বিক উন্নয়নের লক্ষ্যে ঢাকায় বসবাসরত দাউদকান্দির বিশিষ্টজনদের সমন্বয়ে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় প্রস্তাবিত একাধিক নামের মধ্য থেকে সবার মতামতের ভিত্তিতে সংগঠনটির নামকরণ করা হয় “ঢাকাস্থ দাউদকান্দি উন্নয়ন ফোরাম”।

    সংগঠন পরিচালনার জন্য উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হল ছাত্র সংসদের সাবেক সভাপতি (১৯৭৮–৭৯) ও বিশিষ্ট ব্যাংকার জনাব ওমর ফারুক ভুঁইয়াকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত ও কেমি কৌশল বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিনকে সদস্য সচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

    কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন— সাবেক সচিব আনোয়ারুল ইসলাম সিকদার, সাবেক জেলা জজ নুর মোহাম্মদ জাহাঙ্গীর, পিডিবির সাবেক ভারপ্রাপ্ত সচিব গোলাম রাব্বানী, সেলিম খান (প্রবাসী), ড. এ কে এম শাহাদাত হোসেন, প্রিন্সিপাল মো. শফিকুল ইসলাম, ভিপি মাহবুবুল হক সরকার, সাংবাদিক শেখ ফরিদ উদ্দিনসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত আরও অনেকে।

    সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দাউদকান্দির উন্নয়নের রূপকার সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের সমর্থনে নবগঠিত ফোরামের পক্ষ থেকে এলাকায় ব্যাপক জনসংযোগ ও ভোট প্রার্থনার সিদ্ধান্ত গৃহীত হয়।

    এ লক্ষ্যে আগামী ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে ফোরামের প্রধান উপদেষ্টা ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে দাউদকান্দির বিভিন্ন এলাকায় প্রতিদিন নির্বাচনী প্রচারণা, লিফলেট বিতরণ এবং জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728