• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আবু মাসুমের নেতৃত্বে রূপগঞ্জে আনন্দ মিছিল 

     dailybangla 
    23rd Dec 2025 10:56 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে রূপগঞ্জ ইউনিয়ন যুবদল এ কর্মসূচি পালন করে।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন ৩০০ ফুট সড়কে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম ভূঁইয়ার নেতৃত্বও লক্ষ্য করা যায়।

    আনন্দ মিছিল চলাকালে আবু মোহাম্মদ মাসুম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে রূপগঞ্জের লাখো মানুষ সারাদেশ থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের শৃঙ্খলা ও আপ্যায়নের মাধ্যমে বরণ করে নিতে প্রস্তুত। তারেক রহমান দেশের নেতৃত্বে এলে সার্বভৌমত্ব, শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত হবে।”

    এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক সরফরাজ মিয়াসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728