• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তিতাসে নির্বাচনি আচরণবিধি মনিটরিংয়ে মাঠে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 

     dailybangla 
    31st Jan 2026 11:33 pm  |  অনলাইন সংস্করণ

    তিতাস (কুমিল্লা) থেকে শেখ ফরিদ উদ্দিন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে কুমিল্লার তিতাস উপজেলায় মাঠে নেমেছেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

    শুক্রবার (৩০ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই মনিটরিং কার্যক্রম শুরু করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা।

    জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও থানায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় কুমিল্লা-২ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত তিতাস উপজেলায় নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করা হয়।

    এ সময় বাতাকান্দি বাজার, কড়িকান্দি বাজার, গাজিপুর ও জিয়ারকান্দি এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণা, পোস্টার, ব্যানার ও মাইকিং কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রার্থী ও সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং আইন মেনে নির্বাচনি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করাই এই মনিটরিং কার্যক্রমের মূল উদ্দেশ্য। নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলেও জানানো হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728