• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, সুখবর দিলো আবহাওয়া অফিস 

     dailybangla 
    08th Sep 2025 11:26 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে কয়েক দিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে গরমের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর ও রাস্তায় কাজ করা শ্রমজীবীরা।

    তবে এই গরমের মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, আজ সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। অন্যদিকে দেশের বাকি বিভাগগুলোতে তাপমাত্রা অনেকটাই অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

    লক্ষ্মীপুরের রামগতিতে রোববার (৭ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ২২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বান্দরবানে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

    তবে আবহাওয়া অফিস বলছে, আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা কমতে পারে। এছাড়া, দেশের অন্যান্য বিভাগে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর সারা দেশে আজ রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    সংস্থাটি বলছে, সারা দেশে আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর পরের ২৪ ঘণ্টা সারা দেশে কমতে পারে তাপমাত্রা।

    এদিকে আবাহওয়া অফিস আরও বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সব বিভাগে আগামী কয়েক দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728