• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দিল্লি বা ওয়াশিংটনের দিকে নয়, তাকাবো বাংলাদেশের দিকে : মাহমুদ হাসান খান বাবু 

     dailybangla 
    02nd Feb 2026 12:21 am  |  অনলাইন সংস্করণ

    চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু বলেছেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। অতীতে বিএনপি সরকারে থাকাকালে দেশের অবকাঠামো উন্নয়ন, কৃষিখাতে খাল খনন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নসহ নানা উন্নয়নমূলক কাজ করা হয়েছে।

    তিনি বলেন, বিগত বছরগুলোতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলো, তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছে। এখন সময় এসেছে সেই ভোটের অধিকার পুনরুদ্ধার করার। এজন্য সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের মূল্যবান ভোট প্রয়োগ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

    রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভা ও প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

    পথসভায় তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার এবং এই অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।” বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ইউনিয়নে একজন করে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যারা বাড়ি বাড়ি গিয়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি করে অ্যাম্বুলেন্স দেওয়া হবে, যাতে জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া যায়।

    তিনি জানান, কর্মমুখী ও কারিগরি শিক্ষার মাধ্যমে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষিত করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে, যাতে বেকার সমস্যা সমাধান করা যায়।

    নির্বাচনী পথসভার ফাঁকে ফাঁকে তিনি অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং কয়েকটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

    এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728