• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘দুর্নীতির হিসাব নেওয়া হবে’ 

     dailybangla 
    05th Feb 2026 9:22 pm  |  অনলাইন সংস্করণ

    নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান অভিযোগ করেছেন, গত পাঁচ দিন ধরে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি বলেন, তার সামাজিক যোগাযোগমাধ্যমের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে।

    এ ঘটনায় একজন হ্যাকারকে পুলিশ আটক করেছে বলে তিনি দাবি করেন। বৃহস্পতিবার সকালে নওগাঁ শহরের এ.টিম মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. শফিকুর রহমান বলেন, যারা দেশে গণতান্ত্রিক সরকার চায় না তারাই এই অপপ্রচারের সঙ্গে জড়িত।

    তিনি আরও বলেন, দীর্ঘদিন রাজপথে একসঙ্গে আন্দোলন করা কিছু রাজনৈতিক শক্তির লোকজনও এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তার ধারণা। তিনি জানান, দলের সাইবার টিম অপরাধীকে সনাক্ত করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে। নওগাঁকে কৃষিভিত্তিক জেলা উল্লেখ করে জামায়াত আমির বলেন, এখানে বিপুল পরিমাণ ধান ও আম উৎপাদিত হলেও কৃষি বিশ্ববিদ্যালয়, হিমাগার ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থার অভাব রয়েছে।

    তিনি প্রতিশ্রুতি দেন, তাদের দল সরকার গঠন করতে পারলে নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং আমভিত্তিক জুস প্রসেসিং কারখানা স্থাপন করা হবে। জনসভায় তিনি নওগাঁ শহরে চার লেন সড়ক নির্মাণের দাবি পূরণের আশ্বাস দেন। পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার কথাও বলেন।

    পর্যটন খাতকে সম্ভাবনাময় উল্লেখ করে তিনি বলেন, অবহেলা ও দায়িত্বহীনতার কারণে অনেক ঐতিহ্যবাহী স্থাপনা বিলুপ্তির পথে। গত ৫৪ বছরে ক্ষমতায় থাকা বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ড. শফিকুর রহমান বলেন, জনগণের অর্থ লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে। তিনি দাবি করেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে এবং দুর্নীতির হিসাব নেওয়া হবে।

    নওগাঁ জেলা জামায়াতের আমীর ও নওগাঁ-৪ আসনের প্রার্থী খ.ম. আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, জেলা জামায়াতের সেক্রেটারি ও নওগাঁ সদর-৫ আসনের প্রার্থী আ স ম সায়েমসহ বিভিন্ন আসনের প্রার্থী ও নেতৃবৃন্দ।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728