• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দেশ পরিচালনা নিয়ে জামায়াতের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা নেই : খন্দকার মুক্তাদির 

     dailybangla 
    08th Feb 2026 7:36 pm  |  অনলাইন সংস্করণ

    সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সিলেট : সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি রাজনৈতিক দল শুধুমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠার দোহাই দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে।

    দেশ পরিচালনা নিয়ে তাদের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তারা কিভাবে সিলেটের উন্নয়ন করবে, সিলেটে কিভাবে কর্মসংস্থান করবে, কিভাবে এই সিলেটে শান্তি, শৃঙ্খলা বজায় রাখবে এ বিষয়ে এখন পর্যন্ত তাদের কোন বক্তব্য নেই। তারা মুখে আল্লাহর আইন চায় অথচ নিজেদের লোগো থেকে আল্লাহর নাম বাদ দিয়ে দিয়েছে।

    তারা নিজেরাই বলেছে, তারা ক্ষমতায় গেলে শরীয়া আইন করবেনা। জনগণকে খুশি করার জন্য তারা মুখে এক কথা বলেন আর অন্তরে আরেকটি কথা লালন করে। শুধুমাত্র চমক দেখিয়ে রঙিন স্বপ্ন দেখিয়ে কিছু সময়ের জন্য মানুষকে বিভ্রান্ত করা যায়। কিন্তু দীর্ঘ সময়ের জন্য কোটি কোটি মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না।

    আপনাদের স্বরূপ বেরিয়ে আসবেই। তারা আমাদের মা বোনদের নিয়ে আপত্তিকর কথা বলছে। এদেশের অর্ধেক নারী জনগোষ্ঠীকে তারা মূল ধারার উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত রাখতে চায়। তাদের ধ্যান ধারণা মধ্যযুগীয় ধ্যান ধারণা। তারা পশ্চাৎপদতার চিন্তা চেতনার ধারক।

    সুতরাং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে তাদের বিরুদ্ধে গণরায় প্রদান করতে হবে। তিনি গত শনিবার জিতু মিয়ার পয়েন্টে, কালিঘাট, মদিনা মার্কেটসহ বিভিন্নস্থানে গণসংযোগ, পথসভা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

    কালিঘাট আলী আমজদ পয়েন্টে ১৪নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর খানের সভাপতিত্বে ও ইকবাল আহমদ মাসুম এবং মুনিমুর রহমান তানিমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মুনিম, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমদ, ওয়ার্ড বিএনপির সংগঠনিক সম্পাদক শহিদুর রহমান খান, প্রনেশ দেব, জিয়াউর রহমান দিপন, ওয়বাদুর রহমান ফাহমি, শরীফ আহমদ, ইমতিয়ার হোসেন আরাফাত।

    আরও উপস্থিত ছিলেন সুমন চক্রবর্তী, মিতু মিত্র, দিদারুল ইসলাম সুমন, ওয়াহিদ বক্স প্রমুখ। এদিকে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের (ইওম) প্রতিনিধি দল।

    শনিবার সকালে সিলেট নগরের একটি অভিজাত হোটেলের হলরুমে মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য (এমপি) ইভারস আইজাবসের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে নির্বাচনের প্রচার কার্যক্রমে মাঠের সার্বিক অবস্থা, নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনের দিন ভোটারদের স্বতঃস্ফূর্ত নিশ্চিতকরণ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশের ব্যাপারে তার মতামত জানতে চান।

    বৈঠকে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রেস অফিসার এভারহার্ড লিউইসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সাথে সকালে আমার বৈঠক হয়েছে।

    সেই বৈঠকে তারা মূলত নির্বাচনের পরিবেশ কেমন, ভোটারদের নির্বাচনের প্রতি আগ্রহ, নারীসহ সব ধর্ম-বর্ণের মানুষের জন্য ভীতিহীন নির্বাচনের পরিবেশ আছে কি না এসব সামগ্রিক বিষয়ে জানতে চেয়েছেন। তবে বৈঠকে ইইউ মিশন নিজেদের কোন পর্যবেক্ষণ জানায়নি।

    তিনি আরও বলেন, কোন দলের পক্ষে বা বিপক্ষে তাদের (ইইউ) অবস্থান নেই। ভোটের পরিবেশ কেমন সেটি পর্যবেক্ষণের জন্য তারা এসেছেন বলে আমাকে জানিয়েছেন। বৈঠকটি সমন্বয় করেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী মিডিয়া সেলের সদস্য সাংবাদিক বদরুদ্দোজা বদর।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728