• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দেশ রক্ষায় এগিয়ে আসুন, লাঙ্গল মার্কায় ভোট দিন: লায়ন মোঃ এমরানুল হক 

     dailybangla 
    05th Feb 2026 9:18 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকায় গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী লায়ন মোঃ এমরানুল হক। এ সময় তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জনগণকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জাতীয় পার্টিকে বিজয়ী করার আহ্বান জানান।

    নির্বাচনী জনসংযোগকালে লায়ন মোঃ এমরানুল হক বলেন, দেশ আজ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। সাধারণ মানুষ অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে দিন পার করছে এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

    তিনি আরও অভিযোগ করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো ভূমিকা জনগণের চোখে পড়ছে না। মাদকের ভয়াবহ থাবায় যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি।

    বর্তমান পরিস্থিতিতে দেশকে রক্ষা করতে জাতীয় পার্টির বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, “এই সংকটময় সময়ে দেশকে জালেমের হাত থেকে বাঁচাতে হলে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে।”

    জনগণের উদ্দেশ্যে তিনি আশ্বাস দিয়ে বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে এবং মাদকের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে, ইনশাল্লাহ। তিনি সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিজের পছন্দের লাঙ্গল মার্কায় ভোট দিন এবং অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করুন।

    বক্তব্যের শেষাংশে তিনি উপস্থিত সকলের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে দোয়া কামনা করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728