• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দেশজুড়ে গরমের দাপট, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস 

     dailybangla 
    21st Oct 2025 5:02 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সারাদেশে গরমের তীব্রতা কমছে না। ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে দিনভর গরম আবহাওয়া বিরাজ করছে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

    এছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং তা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728