• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দেশের ও নিজের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান ড. জালাল উদ্দিনের 

     dailybangla 
    30th Jan 2026 7:17 pm  |  অনলাইন সংস্করণ

    জাকির হোসেন বাদশা, মতলব উত্তর (চাঁদপুর) চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, দেশের স্বার্থে এবং নিজের নিরাপদ ভবিষ্যতের জন্য সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। আমাকে যদি ব্যক্তিগতভাবে পছন্দ নাও হয়, তবুও অন্তত ধানের শীষ প্রতীককে ভালোবেসে ভোট দেবেন।

    শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ড. জালাল উদ্দিন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে। দেশ হবে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত। বিএনপি ক্ষমতায় আসলে এবং আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবার শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। দেশে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি হবে না। বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও অর্থনৈতিকভাবে উন্নত দেশে পরিণত হবে।

    তিনি আরও বলেন, তাই নিজেদের স্বার্থে হলেও আগামী ১২ তারিখ প্রত্যেকে একটি করে ধানের শীষে ভোট দেবেন।
    ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নান্নু গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গনি তফাদারের সঞ্চালনায় সভায় বিশেষ বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান।

    সভায় আরও উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, সাংগঠনিক সম্পাদক এ কে এম তাফাজ্জল হোসেন লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাসেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ দলীয় নেতৃবৃন্দ ও সাধারণ ভোটাররা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728