• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দ্রুতগতিতে বাড়ছে লিংকডইন ব্যবহারকারী 

     dailybangla 
    28th Dec 2024 5:55 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: পেশাদারদের বৃহত্তম নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিংকডইন। মাইক্রোসফটের মালিকানাধীন এ প্ল্যাটফর্মটি চলতি বছরে বিশ্বব্যাপী ১১৫ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে। ডিমান্ডসেইজের একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, প্রতি সপ্তাহে প্রায় ছয় কোটি মানুষ লিংকডইনে চাকরি খুঁজতে আসেন এবং প্রতি মিনিটে ছয়জন ব্যবহারকারী এ প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন চাকরি পান।

    ২০২৩ সালে লিংকডইনের ব্যবহারকারী সংখ্যা ছিল ১০০ কোটি। এর তুলনায় চলতি বছরে মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। প্ল্যাটফর্মটিতে প্রতিদিন ২৩.৬ শতাংশ ব্যবহারকারী লগইন করেন, যা এর জনপ্রিয়তা ও কার্যকারিতার প্রমাণ।

    লিংকডইনের সবচেয়ে বেশি ব্যবহারকারী যুক্তরাষ্ট্রে, যেখানে ২৩ কোটি মানুষ যুক্ত। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, যেখানে ১৩ কোটি মানুষ লিংকডইন ব্যবহার করেন। ব্রাজিল ও চীন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

    বিশ্বব্যাপী লিংকডইনের ব্যবহারকারীদের মধ্যে ৪৩.৬ শতাংশ নারী এবং ৫৬.৫ শতাংশ পুরুষ। এর মধ্যে অর্ধেকেরও বেশি ব্যবহারকারীর বয়স ২৫-৩৪ বছর। প্ল্যাটফর্মের আয়ের পরিমাণ ২০২৪ সালে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩৭ কোটি ডলারে। লিংকডইনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যা প্রায় তিন কোটি ব্যবহারকারী তাদের প্রোফাইলে যুক্ত করেছেন। এটি চাকরি প্রার্থীদের তাদের প্রোফাইলের মাধ্যমে সক্রিয়ভাবে চাকরি খোঁজার তথ্য জানাতে সাহায্য করে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728