• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ধলেশ্বরীতে ফেরি দুর্ঘটনা: ট্রাকসহ পাঁচ যান নদীতে, নিহত ৩ 

     dailybangla 
    21st Dec 2025 10:51 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি পারাপারের সময় ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার বক্তাবলী ও নরসিংপুর ঘাটের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বক্তাবলী ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরি নরসিংপুর ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিটি মাঝনদীতে পৌঁছালে হঠাৎ করে ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি রিকশাভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরির রেলিং ভেঙে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে যায়।

    এ দুর্ঘটনায় সিঙ্গাপুরপ্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল আরোহী মো. রফিক (৩৫) ও ভ্যানচালক মো. স্বাধীন (২৫) নিহত হন। গুরুতর আহত অবস্থায় রফিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অপর দুজন নিখোঁজ থাকলেও পরে দিবাগত রাত দুইটার দিকে নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

    দুর্ঘটনার পরপরই ট্রাকচালকসহ কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্যরা পানিতে তলিয়ে যান। খবর পেয়ে নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করেন।

    বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান, হঠাৎ ট্রাকটি সচল হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটির ইঞ্জিন কীভাবে চালু হলো এবং এতে চালকের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

    নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া নদীতে পড়ে যাওয়া ট্রাকসহ অন্যান্য যানবাহন উদ্ধারে রোববার সকাল থেকে পুনরায় অভিযান শুরু হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728