• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ধানের শীষে ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করি : সরদার সাখাওয়াত হোসেন বকুল 

     dailybangla 
    08th Feb 2026 10:06 pm  |  অনলাইন সংস্করণ

    নরসিংদী প্রতিনিধি : নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে আমি মানুষের নাগরিক সেবা নিশ্চিত করবো। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জুলুমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমি একজন বীরমুক্তিযোদ্ধা। আমি সন্ত্রাসী ও চাঁদাবাজিকে ভয় করিনা।

    আমি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করেছি। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছি। স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী শক্তিকে আপনারা ভোট দিয়ে বিজয়ী করবেন। এ আশাই ধানের শীষ মার্কায় ভোট চাচ্ছি।  তিনি রবিবার মনোহরদী উপজেলার চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

    এসময় উপস্থিত বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, আব্দুুল্লাহ আল মামুন হারুন, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, বেলাব উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাদির জলিল, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব অ্যাড. আব্দুল হান্নান মিয়া, সাবেক ভিপি গোলাম মোস্তফা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য মো. মোস্তফা কামাল প্রমুখ।

    সরদার বকুল আরো বলেন, দমন-পীড়ন নয় গণতন্ত্র চাই; লুটপাট নয়, জনগণের অধিকার চাই। ধানের শীষ মানে মেহনতি মানুষের প্রতীক, সংগ্রাম ও অধিকার আদায়ের শপথ। আসুন ধানের শীষে ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করি।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728