• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নওগাঁয় ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ৩ 

     dailybangla 
    15th Dec 2025 3:05 pm  |  অনলাইন সংস্করণ

    এ.বি.এস রতন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চাপা পড়ে মোতালেব (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।

    রোববার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার কাঁঠালতলী–রাণীনগর আঞ্চলিক সড়কের পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব রাণীনগর উপজেলার খট্রেশর গ্রামের মৃত বরকতের ছেলে।

    আহতরা হলেন— কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আলম খন্দকারের ছেলে আজগর হোসেন (৩১), নওগাঁ সদর উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া এলাকার মৃত জামালের স্ত্রী মালেকা বেওয়া (৫০) এবং সদর উপজেলার শিমুলিয়া মণ্ডলপাড়া এলাকার আব্দুল লতিফের কন্যা জেরিন (২০)।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ শহর থেকে তিনজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রাণীনগরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পিরোজপুর এলাকায় পৌঁছালে নওগাঁ শহরমুখী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে সড়কের নিচে পড়ে যায় এবং অটোরিকশাটি যাত্রীসহ ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশা চালক মোতালেবের মৃত্যু হয়।

    দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

    নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক জানান, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728