• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নওগাঁয় প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, আহত স্ত্রী-মেয়ে 

     dailybangla 
    25th Oct 2025 2:46 pm  |  অনলাইন সংস্করণ

    এ.বি.এস রতন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে এক প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এতে প্রবাসী ফিরোজ হোসেনের স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন।

    ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালশা গ্রামে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফিরোজ হোসেন দীর্ঘদিন ধরে মালদ্বীপে প্রবাস জীবনযাপন করছেন। প্রায় পাঁচ মাস আগে তিনি ও রনি নামে আরেক ব্যক্তি বগুড়ার সান্তাহার এলাকার ৫-৬ জনকে মালদ্বীপে নিয়ে যান। তবে সেখানে নিয়ে গিয়ে প্রতিশ্রুত কাজের ব্যবস্থা করতে না পারায় ভুক্তভোগীরা ক্ষুব্ধ হন।

    শুক্রবার ওই ব্যক্তিদের স্বজনরা টাকা ফেরত দাবি করে ফিরোজের বাড়িতে আসেন এবং তার স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এ সময় স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতা রানা ও তার অনুসারী ১৫-২০ জন হঠাৎ হামলা চালিয়ে ফিরোজের স্ত্রী ও মেয়েকে মারধর করে আহত করে।

    রানা সাংবাদিকদের জানান, তিনি কাউকে মারধরের নির্দেশ দেননি এবং ঘটনাটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

    বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728