• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নড়াইল প্রেস ক্লাবে নবনির্বাচিত এমপির সঙ্গে মতবিনিময় সভা 

     dailybangla 
    14th Feb 2026 9:13 pm  |  অনলাইন সংস্করণ

    নড়াইল প্রতিনিধি : নড়াইলকে উন্নয়নের পথে এগিয়ে নিতে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা একটি জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

    গতকাল শনিবার দুপুরে নড়াইল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, নড়াইল তার প্রাণের শহর এবং এই জনপদের মানুষের ভাগ্যোন্নয়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এমপি আতাউর রহমান বাচ্চু বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন।

    ইতিবাচক সংবাদ পরিবেশনের পাশাপাশি তথ্যভিত্তিক পরামর্শ ও গঠনমূলক সমালোচনা একটি অঞ্চলকে আধুনিক ও উন্নত জেলায় পরিণত করতে সহায়ক হতে পারে। তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় নড়াইল প্রেস ক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, অ্যাডভোকেট আব্দুল আজিজ, এম. মুনীর চৌধুরী, সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    সভায় সাংবাদিক নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবনির্বাচিত সংসদ সদস্য জেলা শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এবং লোহাগড়া উপজেলার তৃণমূল পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728