নবীনগরে নির্বাচনী জনসভা, ভোটারদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান
এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানের পক্ষে কাইতলা দক্ষিণ ও বিটঘর ইউনিয়নে পৃথক দুটি নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (১ ফেব্রুয়ারি) আয়োজিত এসব জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল মান্নান ভোটারদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপির জনপ্রিয়তা দেখে একটি মহল ধানের শীষের নাম ভাঙিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
তবে জনগণের গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ ভোটাধিকার ফিরে পেতে উদগ্রীব। ধানের শীষ গণতন্ত্র ও জনগণের আশার প্রতীক। নবীনগরকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
দুটি জনসভাতেই বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বক্তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
বিআলো/আমিনা



