• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা ইন্তেকাল 

     dailybangla 
    07th Feb 2026 9:56 pm  |  অনলাইন সংস্করণ

    নরসিংদী প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার ও নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ মোল্লা (৮০) গতকাল শনিবার সকালে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন ..।

    তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর নরসিংদী কালেক্টরেট মসজিদ প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাজা এবং বাদ এশা তার গ্রামের বাড়ি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গিলাবের গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

    মরহুমের মৃত্যুতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সহ-সভাপতি হলধর দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, সাবেক সভাপতি নিবারণ রায়, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান ভূইয়া গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728