• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নরসিংদীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে প্রাণ হারালো ছাত্র 

     dailybangla 
    04th Feb 2026 8:20 pm  |  অনলাইন সংস্করণ

    হলধর দাস, নরসিংদী : নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের শ্রীনগরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালো সপ্তম শ্রেণির শিক্ষার্থী মুস্তাকিম মিয়া (১৪) । বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী।

    স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সায়দাবাদ চরাঞ্চলে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে এক পক্ষের ছোড়া গুলিতে মুস্তাকিম গুলিবিদ্ধ হয়।

    পরিবারের সদস্যরা তাকে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়।

    বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728