• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নরসিংদীতে কিশলয় মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

     dailybangla 
    10th Feb 2026 7:44 pm  |  অনলাইন সংস্করণ

    নরসিংদী প্রতিনিধি : রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজারে প্রতিষ্ঠিত নরসিংদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কিশলয় মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পরস্কার বিতরণ অনুষ্ঠান গত সোমবার স্কুল প্রাঙ্গনে শেষ হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালিব।

    অনুষ্ঠানে ৩৫ বছর ধরে বিদ্যালয়টির অবদান তুলে ধরে সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য আদিয়াবাদ সরকারী ইসলামিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নূর সাকাওয়াত হোসেন মিয়া, নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি জেলা সুজন সম্পাদক হলধর দাস, জেলা সুজনের সহ সভাপতি মোস্তাক আহমেদ ভূঞা, এস এম খাইরুল আমীন, সাংগঠনিক সম্পাদক সতীশ চন্দ্র বিশ্বাস,হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান, মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন যথাক্রমে বিদ্যালয় পরিচালনা পর্ষদের পরিচালক যথাক্রমে মহসিন উর রহমান, মো. কাইয়ুম মোল্লা, মো. তারেকুল ইলাম,ইমরুল নাসের, কামরুজ্জামান খান,আফজাল ভূইয়া, হুমায়ুন আহমেদ, স্থানীয় ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামরুজ্জামান ভূঞা, বিএনপি নেতা মামুন মৃধা, রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী, শ্রেষ্ঠ অভিভাবক, শ্রেষ্ঠ শিক্ষকসহ প্রতিযোগিতায় বিজয়ী দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট পুরস্কার প্রদান করা হয়।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728