• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডবে নিহত প্রায় ২০০ 

     dailybangla 
    09th Feb 2026 10:26 am  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: নাইজেরিয়ার মধ্য ও উত্তরাঞ্চলের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলায় নারী ও শিশুসহ প্রায় ২০০ মানুষ প্রাণ হারিয়েছেন।

    বার্তা সংস্থা রয়টার্স জানায়, কোয়ারা রাজ্যের ওরো ও নুকু গ্রামে চালানো হামলায় নিহতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে। স্থানীয় সংসদ সদস্য সাঈদু বাবা আহমেদের ভাষ্য অনুযায়ী, বন্দুকধারীরা গ্রামবাসীদের বেঁধে রেখে নির্মমভাবে হত্যা করে এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা উগ্রবাদী গোষ্ঠীর সদস্য। তারা গ্রামবাসীদের শরিয়া আইন মেনে চলার আহ্বান জানালেও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় নির্বিচারে গুলি চালানো হয়।

    উত্তরাঞ্চলীয় কাতসিনা রাজ্যেও একই ধরনের হামলায় অন্তত ২১ জন নিহত হন। এতে স্থানীয়দের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর শান্তি চুক্তি ভেঙে পড়ে। ধারাবাহিক এই সহিংসতায় নাইজেরিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728