নামিবিয়ার বিপক্ষে নেদারল্যান্ডসের সহজ জয়
dailybangla
10th Feb 2026 4:31 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের কাছে হারের পর শক্তভাবে ঘুরে দাঁড়াল নেদারল্যান্ডস। নামিবিয়ার বিপক্ষে দাপুটে জয়ে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে গেল ডাচরা।
দিল্লিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫৬ রান তোলে নামিবিয়া। দলের হয়ে জ্যান নিকোল লফটিও-ইটন করেন ৪২ রান।
ডাচ বোলারদের মধ্যে লোগান ভ্যান বেক ও বাস ডি লিড দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই এক উইকেট হারালেও বাস ডি লিডের অপরাজিত ৭২ রানের ওপর ভর করে সহজ জয় পায় নেদারল্যান্ডস।
২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। শীর্ষে আছে ভারত, রান রেটে পিছিয়ে তিন নম্বরে পাকিস্তান।
বিআলো/শিলি



