নারায়ণগঞ্জ-৩ আসনে গিয়াস উদ্দিনের পক্ষে জোরালো প্রচারণা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ
রাসেদুল ইসলাম রাসেল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সোনারগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জিয়াউল ইসলাম চয়ন ও নাঈম মিয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করা হয়।
প্রতিদিন পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থকরা গিয়াস উদ্দিনের নির্বাচনী প্রতীক ‘ফুটবল’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণাকালে জিয়াউল ইসলাম চয়ন ও নাঈম মিয়া বলেন, সোনারগাঁয়ের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে মুহাম্মদ গিয়াস উদ্দিনের কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, এলাকাকে মাদকমুক্ত ও আধুনিক সোনারগাঁ হিসেবে গড়ে তুলতে হলে ‘ফুটবল’ মার্কাকে বিজয়ী করতে হবে।
লিফলেট বিতরণকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
বিআলো/এফএইচএস



