• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম ও আর আই নূরুল হকের বিদায় সংবর্ধনা 

     dailybangla 
    19th Oct 2025 11:30 pm  |  অনলাইন সংস্করণ

    দায়িত্বপালনে পেশাদারিত্ব ও নিষ্ঠার স্বীকৃতি—সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান

    মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) জনাব আসিফ ইমাম ও আর আই, পুলিশ লাইন্স, জনাব মোঃ নূরুল হক–এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

    অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম প্রায় এক বছর সোনারগাঁও ও বন্দর থানার সার্কেলে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। অন্যদিকে, জনাব মোঃ নূরুল হক দুই বছর ছয় মাস ধরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে দায়িত্ব পালন শেষে বদলি হন। তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় পুলিশ লাইন্সের ড্রিল শেডে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। তিনি বিদায়ী দুই কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।

    এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728