• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জে রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার মনিটরিং সভা 

     dailybangla 
    08th Feb 2026 7:51 pm  |  অনলাইন সংস্করণ

    মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে গতকাল রবিবার জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা হয়।

    সভায় জেলা পুলিশ, আনসার, বিজিবি, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত সকল কর্মকর্তারা অংশ নেন। অপরাধী, মাদক ব্যবসায়ী বা ফ্যাসিষ্টদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়। অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাই, যানজট ও হকার উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ গ্রহণের বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।

    জেলা বিএনপি ও জামায়েত ইসলামীসহ রাজনৈতিক নেতারা সভায় উপস্থিত ছিলেন। জামায়াতের আমীর মাওলানা মামুনুল হক বলেন, আড়াইহাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর, এখনই ব্যবস্থা নিলে রক্ষা সম্ভব। বিএনপি নেতা অধ্যাপক মামুন মাহমুদ এর আপত্তি তুললেও জেলা প্রশাসক বলেন নির্বাচনে আচরণ বিধি মেনে প্রচারণা চলছে।

    জেলা প্রশাসক জানান, রবিবার থেকে ৪২জন ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা বা আইন ভঙ্গ হলে তা বন্ধ করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন পবিত্র রমজান মাসে নারায়ণগঞ্জ জেলার নিত্যপণ্য মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখার জন্য টাস্কফোর্স কমিটি সক্রিয় থাকবে।

    কোনো কারসাজি বা ভেজাল করলে জেল বা জরিমানা করা হবে। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ কোম্পানি কমান্ডার রেব আ. রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম ,

    অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, এনএসআই কর্মকর্তা দাদন মুন্সী, নারায়ণগঞ্জ জেলা আনসার কমান্ডার, কানিজ ফারজানা শান্তা, এডি ৬২ বিজিবি জিয়াউর রহমান, নারায়ণগঞ্জ জেলা জেল সুপার ফোরকান ওয়াহিদ, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি আবুল কালাম আজাদ জাকির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ,

    নারায়ণগঞ্জ জেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা মামুনুল হক, আমীর,নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনউদ্দিন আহমেদ, এনসিপির কেন্দ্রীয় সদস্য নিরব রায়হান।

    এছাড়া নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিতকরণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মাদকদ্রব্য প্রাচার সংক্রান্ত, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে প্রতিরোধে করণীয়, নৌ পথ ও যানজট নিরসন, আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত সবাই সবার মতামত তুলে ধরেন এবং করণীয় পরামর্শ প্রদান করেন। অপরাধী ও মাধক ব্যবসায়ী যে দলেরই তাকে ছাড় দেওয়া যাবে না। বক্তারা অবৈধ অস্র উদ্ধার, মাদক, ছিনতাই, যানজট, অবৈধ গ্যাস, হকার উচ্ছেদ ও ফ্যাসিস্টের দালালদের গ্রেপ্তারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728