• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নাসিক ২নং ওয়ার্ডে ৩ হাজার টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ 

     dailybangla 
    16th Oct 2024 11:05 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুল ইসলাম মনির: সারা দেশে স্বল্প আয়ের মানুষকে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে ১ কোটি পরিবারকে দেওয়া হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) স্মার্ট ফ্যামিলি কার্ড। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর ২নং ওয়ার্ডে এই স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে।

    আজ বুধবার সকালে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করেন ৩ বারের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন। এ সময় ২নং ওয়ার্ড কাউন্সিলরের ব্যক্তিগত সচিব মোহাম্মদ মহিউদ্দিন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. পলাশ্বসহ অন্যরা উপস্থিত ছিলেন।

    মো. ইকবাল হোসেন বলেন, ‘নিম্ন আয়ের মানুষদের কমদামে নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করছে সরকার। স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য পাওয়া আরো সহজ ও নিশ্চিত হবে। যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন তাদের কথা বিবেচনা করেএ ওয়ার্ডের ৩ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে।

    তিনি আরো বলেন, এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে খাদ্যপণ্য বিতরণ করা হবে। এর ফলে সঠিক কার্ডধারীরা প্রতারিত হবে না। স্মার্ট ফ্যামেলি কার্ড সম্পন্ন হয়ে গেলে কার্ড সংখ্যা বৃদ্ধি করা হবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728