• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নিজের নামে ভুয়া অ্যাকাউন্টে ক্ষুব্ধ মৌ 

     dailybangla 
    02nd Feb 2026 1:16 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন অভিনেত্রী ও মডেল সাদিয়া ইসলাম মৌ।

    দেশের জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ অভিযোগ করেছেন, তার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন তিনি।

    মৌ জানান, ফেসবুকে তার একটিমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনো ফেসবুক আইডি বা ফ্যান পেজ নেই। একইভাবে ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক মাধ্যমেও তার কোনো অ্যাকাউন্ট নেই বলে জানান তিনি।

    অভিযোগ করে মৌ বলেন, তার নামে খোলা ভুয়া অ্যাকাউন্ট থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি পোস্ট করা এমনকি তার পরিচিতজনদের পোস্টে মন্তব্যও করা হচ্ছে।

    এ বিষয়ে তিনি বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নামে ভুয়া আইডি খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের এ ধরনের অপপ্রচার বন্ধ করার অনুরোধ জানাচ্ছেন তিনি। তার অনুমতি ছাড়া ছবি ও লেখা পোস্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ বলেও উল্লেখ করেন মৌ।

    তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    ভক্তদের উদ্দেশে সতর্কবার্তায় মৌ বলেন, ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে কেউ যেন প্রতারিত না হন। আবারও স্পষ্ট করে জানান, তার কোনো ফ্যান পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। অন্যথায় আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728