• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নিরাপত্তা ঝুঁকিতে প্রায় ৪০ শতাংশ অ্যান্ড্রয়েড ফোন 

     dailybangla 
    10th Feb 2026 3:57 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে গুগল। সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে ব্যবহৃত প্রায় ৪০ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইস গুরুতর নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।

    গুগলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০০ কোটি অ্যান্ড্রয়েড ডিভাইসে এমন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে, যেগুলোর জন্য আর কোনো সিকিউরিটি আপডেট দেওয়া হয় না। ফলে এসব ফোন সহজেই ম্যালওয়্যার ও স্পাইওয়্যারের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

    গত বছর থেকেই অ্যান্ড্রয়েড ১২ ও তার আগের সংস্করণের জন্য নিরাপত্তা প্যাচ দেওয়া বন্ধ করেছে গুগল। তবে এখনো মাত্র ৫৮ শতাংশ ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ১৩ বা পরবর্তী সংস্করণে আপডেট করেছেন।

    সবচেয়ে নতুন অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণ ব্যবহৃত হচ্ছে মাত্র ৭.৫ শতাংশ ফোনে। এতে করে বিপুল সংখ্যক ব্যবহারকারী অনিরাপদ সফটওয়্যারে ঝুঁকি নিয়েই ডিভাইস ব্যবহার করছেন।

    নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, আপডেটহীন ফোনে হ্যাকাররা সহজেই ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং ডেটা ও অনলাইন লেনদেনের তথ্য হাতিয়ে নিতে পারে। গুগলের পরামর্শ, যেসব ফোনে আর আপডেট পাওয়া যাচ্ছে না, সেগুলো দ্রুত বদলে ফেলা এবং অটোমেটিক আপডেট চালু রাখা।

    বিআলো/শিলি

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728