• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচন উপলক্ষে টানা দুই দিন বাণিজ্যবিতান বন্ধ 

     dailybangla 
    07th Feb 2026 6:59 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টানা দুই দিন ঢাকাসহ সারা দেশে সব দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটগ্রহণ ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

    এই সিদ্ধান্ত বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির যৌথ সভায় গৃহীত হয়।

    এর আগে সরকার নির্বাচন-পূর্ব দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে। পাশাপাশি কারখানার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটি নির্ধারণ করা হয়। নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, যেদিন এমনিতেই সরকারি ছুটি থাকে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728